1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে ৯ মাদক বিক্রেতাসহ গ্রেপ্তার ২৯

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৬ মে, ২০১৮

গোপালগঞ্জে বিশেষ অভিযানে ৯মাদক বিক্রেতাসহ ২৯জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন স্থানে সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে। অভিযানে সদর থানা ও ডিবি পুলিশ ৪মাদক বিক্রেতাসহ ১৩জন, কাশিয়ানী থানা এক মাদক বিক্রেতাসহ ৫জন, কোটালীপাড়া থানা ৩ মাদক বিক্রেতাসহ ৬জন, টুঙ্গিপাড়া থানা পুলিশ এক মাদক বিক্রেতা ও মুকসুদপুর থানা ৪ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে, মাদক, নিয়মিতসহ বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। শনিবার আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews