ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ঘূর্ণিঝড় বুলবুল’র জেরে বাড়ল পিয়াজের ঝাঁজ, কেজি ১৭০ টাকা

প্রতিনিধির নাম :

বাজারে পিয়াজের দাম উঠে গেছে প্রতিকেজি ১৭০ থেকে ১৮০ টাকায়। গতকাল বুধবার ঢাকার পাড়া-মহল্লার বাজার ও মুদি দোকানগুলোতে প্রতিকেজি দেশি পিয়াজ ১৭০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে, কোথাও কোথাও ২০০ টাকাও দাম চাওয়া হচ্ছে।

জানা গেছে, সর্বশেষ পিয়াজের দাম বেড়েছে ঘূর্ণিঝড় বুলবুলকে ঘিরে। গত শনিবার বুলবুল আঘাত হানার একদিন আগে থেকে নতুন করে বাড়তে থাকে দাম। তার আগে খুচরায় পিয়াজের দাম ১১০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল। ঢাকায় পিয়াজের সবচেয়ে বড় পাইকারি বাজার শ্যামবাজারেও পিয়াজের সরবরাহে টান পড়েছে বলে সেখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন।
গতকাল বিকালে মিরপুরের পীরেরবাগ কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, দেশি ক্রস জাতের পিয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এর থেকে বাছাই করা তুলনামূলক ভালো মানের পিয়াজের দাম চাওয়া হচ্ছিল প্রতিকেজি ২০০ টাকা।

মুদি দোকানি মুরাদ হোসেন জানান, মঙ্গলবার মিরপুর-১ নম্বরের পাইকারি বাজার থেকে প্রতি কেজি ১৫৫ টাকা দরে পিয়াজ কিনে এনেছেন তিনি। এর সঙ্গে পরিবহন ব্যয় যোগ করে এখন তিনি প্রতি কেজি ১৭০ টাকায় বিক্রি করছেন।

দুপুরে মগবাজারের পেয়ারাবাগের সবজির দোকানে পিয়াজের দাম জিজ্ঞেস করে জবাব শুনে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় কয়েকজনকে। সেখানকার এক দোকানে কেজি চাওয়া হচ্ছিল ১৮০ টাকা, অপরটিতে ১৭০ টাকা।

রনি নামের সেখানকার এক দোকানি বলেন, সকালে কারওয়ানবাজারে গিয়ে দেখেন পিয়াজের দাম আগের দিনের চেয়ে পাল্লায় (৫ কেজি) প্রায় ১০০ টাকার মতো বেশি। ১৭০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি করা এই তরুণ জানান, তার পিয়াজটা তুলনামূলক কম দামের। মঙ্গলবার ৬৮০ টাকায় এক পাল্লা পাওয়া গিয়েছিল, সেখানে এদিন লেগেছে ৭৫০ টাকা। আর ভালো মানের পিয়াজের পাল্লা ৭২০ টাকা থেকে ৮০০ টাকায়

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
১২ বার পঠিত হয়েছে