1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ছুরিকাঘাত করে ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ৫ জুন, ২০১৮

চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সরওয়ার হোসেন মেহেদী নামের হিসাব কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ সোমবার ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান এফএমসি গ্রুপের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) উত্তম ঘোষ।

তিনি বলেন, ওই কর্মকর্তা ইস্ট ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে টাকাগুলো উত্তোলন করে আগ্রাবাদ থেকে বাসে করে এসে জিইসি মোড় নামেন। সেখান থেকে রিকশা করে হিলভিউ আবাসিক এলাকার অফিসে যাওয়া পথে প্রবর্তক মোড়ের মিয়া বিবি ডিজাইন হাউসের সামনে তার রিকশা থামিয়ে তাকে ছুরিকাঘাত ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ১ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দীন মাহমুদ বলেন, ছিনতাইয়ের একটি ঘটনার বিষয়ে কোন ধরণের অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews