1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত

চট্টগ্রামে নিখোঁজ নবজাতকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৩ মে, ২০১৮

চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে জন্ম নেওয়া জমজ নবজাতকের মধ্যে এক ছেলে সন্তান চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা আমেনা বেগমের (২৬) প্রসব বেদনা শুরু হলে তাকে সেই হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুইটি জমজ সন্তানের জন্ম হয়। এর মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের মেয়ে শিশুটিকে দিলেও ছেলে সন্তানকে দেয়নি।

মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশি হস্তক্ষেপে নিখোঁজ হয়ে যাওয়া সেই জমজ নবজাতকের মৃত ছেলে সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বর্জ্যবাহী ট্রাক থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার এসআই মো. আজিজুর রহমান বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের কাছ থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা করে চসিকের একটি বর্জ্যবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে নিখোঁজ ছেলে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। হাসপাতালের আইসিইউতে দায়িত্বে থাকা এক আয়া কর্তৃপক্ষকে না জানিয়ে নবজাতকটিকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলো।’

সেই হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. আহাদ বলেন, হাসপাতালের আয়া নবজাতকের পরিবার ও আমাদেরকে না জানিয়েই মৃত নবজাতকটি ডাস্টবিনে ফেলে দিয়েছিলো। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে ডাস্টবিনে তল্লাশী চালিয়ে নবজাতকের মরদেহটি চসিকের একটি ট্রাক থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews