1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প টোকিওতে ইন্দো-প্যাসিফিক জ্বালানি নিরাপত্তা ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর বুড়িচং থানার মাদক বিরোধী অভিযানে গ্রেফতার নেত্রকোনার মাদকব্যবসায়ী

চাঁদা না দেয়ায় ৪ জনকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

ফেনীর ছাগলনাইয়ায় চাঁদা না দেয়ায় ঘরে ঢুকে শিশু ও বৃদ্ধসহ চারজনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা।রোববার রাতে ছাগলনাইয়া পৌরসভার পূর্ব বাঁশপাড়া নতুন গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবুল বাশারের ছেলে জাহিদ (২৮) জামালের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। ওই রাতেও জাহিদ পিস্তল ও রামদা হাতে চাঁদার টাকা চাইতে আসে। চাঁদা দিতে অস্বীকার করলে সে জামালের ঘরে গিয়ে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ওই ঘরে থাকা চারজন গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে ডাক্তার তাদের ফেনী সদর হাসপাতালে পাঠিয়ে দেন।

আহতরা হলেন- ওই বাড়ির জামাল উদ্দিনের ছেলে ইসতিয়াক উজ-জামান জয় (১২), স্ত্রী নাহার জামান মুন্নি (৩৫), মা হোসনে আরা (৬০) এবং উদ্ধার করতে আসা নুরুন নাহার (৫০)।

এদের মধ্যে মুন্নি ও জয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতরা বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জাফর মো. সালেহ  জানান, হামলার ঘটনা আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews