1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের বৈঠক মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন মির্জা ফখরুল

‘চিকিৎসকদের ভূমিকায় হাসপাতাল সমালোচিত হচ্ছে’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ২৫ মে, ২০১৮

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একটি কথা দুঃখজনক হলেও সত্য যে, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) কিছু ইন্টার্নি চিকিৎসকদের রোগীর সেবা, রোগীর আত্মীয়-স্বজনদের সঙ্গে ব্যবহার নিয়ে নানা অভিযোগ আলোচিত হচ্ছে। এনিয়ে চমেক হাসপাতাল কর্তৃপক্ষকে নানাভাবে সমালোচনার মুখোমুখিও হতে হচ্ছে। এসব অভিযোগ থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখা উচিত, একজন রোগীর কাছে চিকিৎসকরাই একমাত্র ভরসা। অনেক ক্ষেত্রে রোগী বা রোগীর স্বজনদের অযাচিত আচরণে বিব্রত হন চিকিৎসকরা।

চমেক হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ চমেক হাসপাতালের উদ্যোগে কনফারেন্স হলে অনুষ্ঠিত ৫৫তম ব্যাচ ইন্টার্নি চিকিৎসকদের শপথ গ্রহণ অনুষ্ঠানে চিকিৎসকদেরকে শপথ বাক্য পাঠ করান চমেক হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল জালাল উদ্দিন।

ডা. আবুল হোসেন ভূঁইয়া শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চমেক অধ্যক্ষ ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান, অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, অধ্যাপক ডা. অশোক কুমার দত্ত, ডা. নূর হোসেন ভূঁইয়া শাহীন প্রমুখ।

ইন্টার্নি চিকিৎসকদের উদ্দেশ্যে সিটি মেয়র বলেন, ‘আমি জেনেছি আপনারা এই প্রতিষ্ঠানের বেস্ট ব্যাচ অর্জনের স্বীকৃতি পেয়েছেন। আপনাদেরকে সেবা, মানসিকতা, উদারতা, ধৈর্য্য সব মাপকাঠিতেই বেস্ট হতে হবে। পুরোনো সব অচলায়তন আর আলোচনা-সমালোচনা পিছনে ফেলে নতুন দিনের সূচনার ভার আজ থেকে আপনাদেরই হাতে। আপনাদের হাতেই অর্পিত হয়েছে এই গুরু দায়িত্ব।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews