ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

জাপানে বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১১ জনের মৃত্যু

প্রতিনিধির নাম :

জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশের একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে ১১ জন মারা গেছে। নিহতদের মধ্যে আটজন পুরুষ এবং তিনজন মহিলা রয়েছেন। গতকাল বুধবার রাতে হোক্কায়ডো প্রদেশের সাপ্পোরো সিটিতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।চ্যানেলনিউজএশিয়ার খবরে বলা হয়েছে, জাপানের কর্ম ও গৃহহীন বৃদ্ধদের জন্য এই আশ্রয়কেন্দ্রটি তৈরি করে দেয় দেশটির স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সেখানে ১৬ জন বৃদ্ধ বসবাস করতেন।চ্যানেলটির ফুটেজে দেখা গেছে, তিন তলা ওই ভবনটি একেবারেই আগুনে পুড়ে গেছে। আগুনে ভবনের ছাদ একেবারেই ধসে পড়েছে।পুলিশ জানিয়েছে, রাত ১১ টা ৪২ মিনিটের দিকে তিনতলা ওই বৃদ্ধাশ্রমটিতে আগুন লাগে। এ ঘটনায় ১১ জন নিহত এবং পাঁচজন সামান্য আহত হন। পরে খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।পুলিশের একজন মুখপাত্র এএফপিকে বলেন, হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা জানাতে পারেনি পুলিশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮
২০ বার পঠিত হয়েছে