ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জুতা খুলে মাথায় নিলেন নেইমার! (ভিডিও)

প্রতিনিধির নাম :

রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ক্লাবে পাড়ি জমিয়েছেন নেইমার। কিন্তু পিএসজিতে এসেই একের পর এক মুখরোচক খবরের জন্ম দিচ্ছেন এ ব্রাজিলীয় তারকা। কখনো সতীর্থদের সঙ্গে বাদানুবাদ, কখনো লাল কার্ড, আবার কখনো কোচের সঙ্গে দ্বন্দ্ব। কিন্তু এবার যা করলেন তাতে রীতিমতো অবাক তার ভক্তরা।

বুধবার রাতে অ্যামেনেন্সের বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে ফ্রেঞ্চ লিগ কাপের সেমি ফাইনাল নিশ্চিত করেছে লিগ ওয়ান জায়ান্টরা। এতে একটি করে গোল করেছেন নেইমার ও অ্যাড্রিয়েন র‌্যাবিয়ট।৩৪ তম মিনিটি পিএসজির হয়ে খেলা ফ্রেঞ্চ কিলিয়ান এমবাপেকে ফাউল করায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় অ্যামেনেন্সের রেগিস গাটনারকে। গোল শূন্যই ছিলো প্রথমার্ধ।

ম্যাচের ৫৩ মিনিটে নেইমারকে ডি-বক্সে ফেলে দেন প্রতিপক্ষের খেলোয়াড় থমাস মোকোন ডুইট। এতে পেনালটি কিকে গোল দেন সাম্বা ফরোয়ার্ড। মাঠে অভিনব কায়দার গোল উদযাপন করেন ২৭ বছর বয়সী এ তারকা। মাথায় বুট (জুতা) নিয়ে ভক্তদের নজর কাড়েন তিনি।

পিএসজিতে যোগ দেবার পর দলটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা- লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ফ্রেঞ্চ লিগ কাপে গোল করে ফেললেন এ ব্রাজিলিয়ান।

৭৩ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পিএসজির হয়ে খেলা ফ্রেঞ্চ মিডফিল্ডার অ্যাড্রিয়েন র‌্যাবিয়ট। শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ২-০ গোলে নিয়ে মাঠ ছাড়েন উনাই এমেরির দল।

ফ্রেঞ্চ লিগ কাপের সেমিতে প্যারিসের দলটির প্রতিপক্ষ রেনেস। অন্যদিকে অপর সেমিতে মোনাকোর প্রতিপক্ষ মন্টপিলেয়ার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮
২২ বার পঠিত হয়েছে