ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

টাঙ্গাইলে ট্রাক চাপায় কনস্টেবল নিহত

প্রতিনিধির নাম :

টাঙ্গাইল শহর বাইপাসের রাবনা এলাকায় ট্রাক চাপায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাইদুল ইসলাম (৪২)। তার বাড়ি ময়মনসিংহ জেলার কোতোয়ালী উপজেলার চরশির্তা গ্রামে।

টাঙ্গাইল মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও সাইদুল ইসলাম রাবনা বাইপাস এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় এলেঙ্গা থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
৩ বার পঠিত হয়েছে