ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

প্রতিনিধির নাম :

 বগুরা প্রতিনিধি (অনু):  বগুড়ার শেরপুরে মাটিবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ জন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী মিতু বেগম (২৮), তার শিশুকন্যা মিম (২) ও পাশের বড়াইদহ গ্রামের গেন্দা মিয়ার ছেলে আব্দুস সোবহান (৪০)।
আহতরা হলেন- সীমা বেগম (৩০) ও তার মেয়ে রুবি (১০)। এরা নিহত আব্দুস সোবহানের স্ত্রী ও মেয়ে। আহতরা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে শীর্ষনিউজকে জানান, শেরপুর উপজেলা থেকে মাটিবোঝাই করে একটি ট্রাক ধুনট উপজেলার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি ওই স্থানে পৌঁছলে শেরপুর উপজেলাগামী যাত্রীবোঝাই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
৪৪ বার পঠিত হয়েছে