ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

ট্রাক-ভটভটি সংঘর্ষে তিন ধানকাটা শ্রমিক নিহত, আহত ৬

প্রতিনিধির নাম :

নিজেস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন ধানকাটা শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো ছয়জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৫ মে) সকাল ৯টার দিকে জেলার নাচোল উপজেলার ধানসুরায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন: গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে রেজাউল করিম, তোসিকুল ইসলাম এবং আলাউদ্দিন হক। আহতদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করে জানান, আড্ডা থেকে নাচলে অভিমুখে আসা একটি ধান ও ধানের চারাভর্তি ট্রাকের সথে বিপরীত দিক থেকে যাওয়া একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের ওপরে থাকা ৩ ধানকাটা শ্রমিক ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরো আহত ৬ জন শ্রমিককে স্থানীয়রা ও ফায়ার-সার্ভিস কর্মীরা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইব্রাহিম হোসেন স্থানীয়দের বরাত দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেন। নিহত ও আহতদের সবাই গোমস্তাপুর উপজেলার চৌদোলা গ্রামের বাসিন্দা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
১৭ বার পঠিত হয়েছে