ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অস্তিত্বের প্রশ্নে ২৭ অক্টোবর প্রথমবার ভোট দেবেন ইসরাইলের আরব নাগরিক কাবাত Logo সৌন্দর্য ধরে রাখতে স্থানীয়দের দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo নানা সীমাবদ্ধতা কাটিয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চিকিৎসাসেবার মান Logo ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর Logo নিউজিল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে বুমরাহ-পান্ত, ওয়ানডেতে নেতৃত্বে গিল-আইয়ার Logo ৩ শিশু ও শিক্ষক নিহত; হামলাকারী সাবেক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী Logo মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা সোহানুর রহমানের Logo ইয়ুথ লিগ ও ‘এসপোয়ার’-এ বদলে যাচ্ছে পিএসজির তারকা তৈরির কাঠামো Logo বিজিবির অভিযানে উদ্ধার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি হস্তান্তর করা হলো জাদুঘরে Logo রাশিয়ার তেল শোধনাগারে আবারও হামলার ঘোষণা জেলেনস্কির

ডর্টমুন্ডকে হারিয়ে চতুর্থ রাউন্ডে বায়ার্ন

প্রতিনিধির নাম :

লিগের মতো কাপেও ছন্দহীন বরুসিয়া ডর্টমুন্ড। বুধবার রাতে জার্মান কাপের তৃতীয় রাউন্ডে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যায় দলটি। ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেয় বায়ার্ন।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় খেলার প্রথমার্ধে জেরোমি বোয়েটাং এবং থমাস মুলারের গোলে জয়ের পথ তৈরি হয় বায়ার্ন মিউনিখের। দ্বাদশ মিনিটে বোয়েটাং স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর খেলার ৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।

খেলার ৭৭তম মিনিটে আন্দ্রি ইয়ারমুলেঙ্কোর গোলে ব্যবধান কমলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে থাকে বরুসিয়া ডর্টমুন্ড। তবে এরপর আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। এই জয়ের ফলে গত মৌসুমে জার্মান কাপের সেমিফাইনালে ডর্টমুন্ডের কাছে হারের প্রতিশোধও নেয়া হলো বাভারিয়ানদের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০১৭
৬৭ বার পঠিত হয়েছে