ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর Logo ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫

শেষ মুহূর্তের গোলে সেল্টাকে হারিয়ে বার্সার সমান রিয়াল

খেলাধুলা ডেস্ক

শেষ মুহূর্তের গোলে সেল্টা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার লা লিগার ম্যাচে কার্লোস এস্পির ৮৫ মিনিটের গোলে জয় নিশ্চিত করে ‘লস ব্লাঙ্কোস’। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছে গেছে মাদ্রিদ।

চলতি মৌসুমে বদলি হিসেবে নেমে একাধিকবার গুরুত্বপূর্ণ অবদান রাখা এস্পি এবারও মাদ্রিদের জয়ে বড় ভূমিকা রাখেন। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতেই পাবলো দুরানের গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

তবে ম্যাচটি হতাশায় কাটে মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পের। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও তা কাজে লাগাতে পারেননি ফরাসি এই তারকা। চলতি মৌসুমে এটি তাঁর দ্বিতীয় পেনাল্টি মিস।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় সেল্টা। দারুণ আক্রমণে মাদ্রিদের রক্ষণভাগ ভেঙে উইলিয়ট সুইডবার্গ বল বাড়িয়ে দেন। ডিন হুইসেনের দুই পায়ের ফাঁক দিয়ে যাওয়া সেই বল গোলমুখে পেয়ে জালে পাঠান পাবলো দুরান।

এরপর সমতা ফেরানোর চেষ্টা চালায় মাদ্রিদ। একপর্যায়ে ইয়ান দিয়োমান্দের বিপজ্জনক ক্রস থেকে বার্নার্ডো সিলভা হেড করলেও বল লক্ষ্যভ্রষ্ট হয়।

এর কিছুক্ষণ পর আরও বড় সুযোগ আসে মাদ্রিদের সামনে। বক্সের মধ্যে জাভি রদ্রিগেজ এমবাপ্পেকে টেনে ধরলে পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু স্পটকিক থেকে বল ক্রসবারের অনেক ওপর দিয়ে পাঠিয়ে দেন এমবাপ্পে।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন ভিনিসিয়াস জুনিয়র। চার ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে লা লিগায় ফেরা ব্রাজিলিয়ান এই উইঙ্গার দ্বিতীয়ার্ধে নেমেই দলের আক্রমণে গতি বাড়ান।

৬৬ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে বল পান এমবাপ্পে। পরে বেলিংহামের কাছে বল বাড়িয়ে দেন তিনি। সেখান থেকে নিচের কর্নারে জোরালো শটে গোল করে মাদ্রিদকে সমতায় ফেরান জুড বেলিংহাম। লিগে এটি তাঁর পঞ্চম গোল।

এরপর জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। এদুয়ার্দো কামাভিঙ্গার একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ পর্যন্ত ম্যাচের ৮৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় স্বাগতিকরা। বেলিংহাম বল নিয়ে সামনে এগিয়ে ভিনিসিয়াসের কাছে পাস দেন। ব্রাজিলিয়ান উইঙ্গার সেখান থেকে গ্রীষ্মের দলবদলে লেভান্তে থেকে আসা স্ট্রাইকার এস্পির উদ্দেশে ক্রস করেন।

সেল্টার গোলরক্ষক ইয়োনুত রাদু এস্পির হেড ঠেকিয়ে দিলেও ফিরতি বলে সজাগ থেকে জালে পাঠান এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এটি তাঁর তৃতীয় গোল। তাঁর প্রতিটি গোলেই শেষ মুহূর্তে জয় পেয়েছে মাদ্রিদ।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এস্পি বলেন, ঘরের মাঠে দলের সমর্থকদের সামনে গোল করতে পারা তাঁর কাছে স্বপ্নের মতো। কোচের নির্দেশনা অনুযায়ী নিজের সর্বোচ্চটা দেওয়ার পাশাপাশি দলের জন্য অবদান রাখতে চান বলেও জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক বিরতির পর ইউরোপের বেশ কয়েকটি বড় দল হোঁচট খেলেও রিয়াল মাদ্রিদের জয়কে যথার্থ বলে মনে করেন কোচ মরিনিও।

অন্যদিকে দিনের আরেক ম্যাচে রায়ো ভায়েকানোর মাঠে ১-০ গোলে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। এই জয়ে আপাতত রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে তারা। আর দেপোর্তিভো লা করুনাকে ৩-১ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে আলাভেস।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১৫ মিনিট আগে
৯ বার পঠিত হয়েছে