ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

ডেমরায় চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ নামধারি বিএনপি নেতার বিরুদ্ধে

প্রতিনিধির নাম :

ডেমরা প্রতিনিধি: রাজধানী ডেমরায় দাবিকৃত ২ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সুলতানা ইয়াসমিন (৩৪) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে নামধারি এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে অভিযুক্ত আজাদ মিয়ার (৪৫) বিরুদ্ধে মামলা করতে গেলে ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরবর্তীতে ডেমরা থানা থেকে কোন প্রকার আইনি সহযোগীতা পাচ্ছেন না বলে জানিয়েছে ওই নারী।

গত মঙ্গলবার বিকালে সন্ত্রাসী আজাদ বাঁশেরপুল আমিনবাগ এলাকায় প্রবাসী ইসমাইল আলীর বাড়ির সামনে প্রাচীর নির্মাণ করে তার স্ত্রীর কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকার করায় অভিযুক্ত আজাদ ভুক্তভোগী সুলতানা ইয়াসমিনকে বেধড়ক মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সুলতানা ইয়াসমিন জানান, বিগত প্রায় ৮ বছর আগে আমার স্বামী বাঁশেরপুল আমিনবাগ এলাকায় ১ কাঠা জমির ওপর বাড়ি করেন যেখানে আমরা বসবাস করি। এদিকে বিএনপি নামধারি আজাদ গত ৫ আগস্টের পর আমার কাছে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকার করলে গত মঙ্গলবার বিকালে আজাদ আমাকে বেধড়ক মারধরসহ চুল টেনে বাসা থেকে বের করে দেয়। এ ঘটনায় প্রতিবেশীরা উদ্ধার করে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে বিস্তারিত আমার স্বামীকে জানিয়ে মঙ্গলবার রাতে চিকিৎসা শেষে আমি পিত্রালয়ে গিয়ে বাবার সঙ্গে ডেমরা থানায় মামলা করতে যাই। তিনি আরও জানান, ওই রাতেই ডেমরা থানার ওসি আজাদকে থানায় ডেকে উল্টো আমাকে তার বিরুদ্ধে কথা না বলার নির্দেশ দেন। পরে আমি মামলা করতে চাইলে ওসি মামলা নেননি। বর্তমানে অবৈধভাবে আমাদের জায়গায় আজাদের নির্মাণ করা প্রাচীরের কারণে বাসায় প্রবেশ করা যাচ্ছে না। আমি চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

এ ঘটনায় মুঠোফোনে একাধিকবার জনৈক আজাদকে ফোন করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে ডেমরা থান ওসি মো. নাজমুল হোসাইন বলেন, একই প্লটের জায়গা ভাগ করে কিনেছে অভিযুক্ত আজাদ ও প্রবাসী ইয়াছিন আলী। আজাদ তার জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ করছেন। কিন্তু ওই নারীর অভিযাগ তাদের রাস্তা বন্ধ করছে আজাদ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
১৮১ বার পঠিত হয়েছে