1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট : দুর্ভোগ যাত্রীদের

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

জীবন নিউজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে প্রায় ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে ওই সড়কের যাত্রীদের। বৃহস্পতিবার রাত থেকে যানজট শুরু হলেও শুক্রবার তা ভয়াবহ রূপ নেয়। রাস্তায় গাড়ি ধীরগতিতে চলছে। এ যানজট মেঘনা সেতু হয়ে বাউশিয়া পর্যন্ত রয়েছে বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। মেঘনা সেতুতে ধীরগতিতে টোল আদায় ও মহাসড়কে ছুটির দিনে অতিরিক্ত পণ্যবাহী গাড়ির চাপ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে। যানজট নিরসনে হাইওয়ে ও থানাপুলিশ কাজ করে যাচ্ছে। কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. কাইয়ুম আলী শিকদার জানান, শুক্রবার ছুটির দিন থাকায় মহাসড়কে বাড়তি গাড়ির চাপ ছিল। মেঘনা টোলপ্লাজায় টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজট দীর্ঘ হতে থাকে। বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এ যানজট শুরু হয়। যানজট কাঁচপুর থেকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় গিয়ে ঠেকেছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী এক যাত্রী বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে এসে মহাসড়কের কাঁচপুর ব্রিজ পার হয়ে যানজটের কবলে পড়েছি। সকাল ৯টার দিকে কাঁচপুরে ছিলাম। দীর্ঘ এক ঘন্টায় ১০ মিনিটের পথ আসলাম।’ সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ যানজটের প্রভাব শাখা পথগুলোতেও এসে পড়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews