1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা নগরীর চর্থায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীরে জিংকের ঘাটতি পূরণে করণীয় ইরাকের আকাশে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান বিধ্বস্ত জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত

তাসফিয়া হত্যার অন্যতম আসামি আসিফ গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

তাসফিয়া আমিন হত্যা মামলার অন্যতম আসামি আসিফ মিজানকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ। আসিফ ফেসবুক ভিত্তিক ‘রিচ কিডস গ্যাংস্টার’ নামের একটি গ্রুপের সদস্য এবং এই হত্যা মামলার প্রধান আসামি আদনান মীর্জার বন্ধু।

বুধবার দিবাগত রাতে চট্টগ্রামে নগরীর নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসিফ মিজান নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ গাউসিয়া আবাসিক এলাকার আবুল হাশেমের ছেলে। এর আগে তাসফিয়ার মৃত্যুর পর তার বন্ধু আদনান মীর্জাকে গ্রেফতার করে পুলিশ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসিফ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় নানার বাড়িতে আত্মগোপনে ছিল। সম্প্রতি নানার বাড়ি থেকে শহরে ফিরে আসে।

উল্লেখ্য, গত ২ মে সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গার ১৮ নম্বর ব্রিজঘাটে কর্ণফুলী নদীর তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সেই লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন থানায় গিয়ে মরদেহটি তাসফিয়া আমিনের (১৬) বলে শনাক্ত করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews