1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির অগ্রগতি পর্যালোচনা সভা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ, সেনাদের প্রতি সমর্থন মুসলিম মোগল স্থাপত্যের নির্দশন হিন্দা কসবা মসজিদ ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুর্নীতিবাজদের রাজনীতিতে আনার চক্রান্ত করছে বিএনপি: ইনু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শুক্রবার, ১ জুন, ২০১৮

বিএনপি দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এই মন্তব্য করেন তিনি। ‘দেশে এক দলীয় গণতন্ত্র তাই কড়া আন্দোলন ছাড়া খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না’ বিএনপি নেতা নজরুল ইসলাম খানের এমন মন্তব্যের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী এই মন্তব্য করেন।

জাসদের একাংশের সভাপতি ইনু বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ বিচারবিভাগ। এই বিচার বিভাগের কাছেই বিএনপি ধর্না দিয়েছিল। তারা আদালত ও বিচারক পরিবর্তন করেছিল। পরবর্তীতে তাদের পছন্দমত বিচারপতির আদালতে খালেদা জিয়া দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যখন বিচার বিভাগ খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন তখন তারা মিষ্টি খান, আর যখন জামিন স্থগিত করেন তখন সরকারকে গালি দেন। এই দ্বৈত নীতি গণতন্ত্রের জন্য ভালো খবর নয়। কার্যত বিএনপি আদালতের ধার ধারে না। দলটি দুর্নীতিবাজদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চক্রান্ত করছে।’

এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ জাসদ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। পরে তিনি মিরপুর উপজেলার হালসা বাজার কমিটির আয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews