ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ইয়েমেনে জ্বালানি ও অক্সিজেন সংকটে হাসপাতাল, ঝুঁকিতে রোগীরা Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন Logo তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’ Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহায়তা চান তারেক রহমান Logo ফেনীতে ৮ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ, আটক ৬ Logo হেবরনে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করল ইসরাইল Logo হেবরনে ইসরাইলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার ফিলিস্তিনি Logo ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নওগাঁয় নিখোঁজের ৭ দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :

নিখোঁজের ৭ দিন পর নওগাঁর সাপাহারে পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর সংলগ্ন তাজপুর হাড়িপুকুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার মানিকুড়া দিঘীপাড়া গ্রামের সুকুমার কুমারের ছেলে সুমন কুমার (২৫) গত ৩১ সেপ্টম্বর নিখোঁজ হয়। আজ সকালে তাজপুর গ্রামের এক ছেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই পুকুরে গেলে পুকুরের পানিতে ঝোঁেপর মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে গ্রামে খবর দেয়। এরপর বিষয়টি জানাজানি হলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এ সময় লাশটি ফুলে ফেঁপে চেহারার বিকৃতি ঘটলে লাশের পরনের কাপড় দেখে তার পরিবারের লোকজন লাশটিকে সনাক্ত করে। পুলিশ প্রাথমিকভাবে যুবকের মৃত্যুর কারণ উদঘাটন করতে না পারলেও এলাকাবাসী ও তার পরিবারের লোকজন বলছে ছেলেটি নেশা করতো এবং অনেক দিন থেকে সে মৃগি রোগে ভুগছিল।

সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ জানান, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আর নিহত যুবক নিখোঁজের দিনই তার পরিবারের পক্ষ থেকে থানায় তার মৃগি রোগ রয়েছে বলে একটি নিখোঁজ ডায়েরী করেছিল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
৩৮ বার পঠিত হয়েছে