ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে Logo ঠাকুরগাঁওয়ে মেধার ভিত্তিতে পুলিশে চাকরি পেল ২৬ তরুণ-তরুণী Logo এআই চিপের ব্যাপক চাহিদায় প্রথম প্রান্তিকে ৬ শতাংশ প্রবৃদ্ধি সিঙ্গাপুরের Logo সোমবারই হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি : আশাবাদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর Logo দক্ষিণ ও পূর্ব লেবাননে ব্যাপক হামলা ইসরাইলের Logo জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন Logo ঈদে উপকূলজুড়ে কোস্ট গার্ডের হাই প্রোফাইল নিরাপত্তা বলয় Logo হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ Logo গোপালগঞ্জে মধুমতি নদীতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁয় নিখোঁজের ৭ দিন পর যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম :

নিখোঁজের ৭ দিন পর নওগাঁর সাপাহারে পুকুর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর সংলগ্ন তাজপুর হাড়িপুকুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার মানিকুড়া দিঘীপাড়া গ্রামের সুকুমার কুমারের ছেলে সুমন কুমার (২৫) গত ৩১ সেপ্টম্বর নিখোঁজ হয়। আজ সকালে তাজপুর গ্রামের এক ছেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই পুকুরে গেলে পুকুরের পানিতে ঝোঁেপর মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে গ্রামে খবর দেয়। এরপর বিষয়টি জানাজানি হলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এ সময় লাশটি ফুলে ফেঁপে চেহারার বিকৃতি ঘটলে লাশের পরনের কাপড় দেখে তার পরিবারের লোকজন লাশটিকে সনাক্ত করে। পুলিশ প্রাথমিকভাবে যুবকের মৃত্যুর কারণ উদঘাটন করতে না পারলেও এলাকাবাসী ও তার পরিবারের লোকজন বলছে ছেলেটি নেশা করতো এবং অনেক দিন থেকে সে মৃগি রোগে ভুগছিল।

সাপাহার থানার ওসি শামসুল আলম শাহ জানান, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আর নিহত যুবক নিখোঁজের দিনই তার পরিবারের পক্ষ থেকে থানায় তার মৃগি রোগ রয়েছে বলে একটি নিখোঁজ ডায়েরী করেছিল।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
১২ বার পঠিত হয়েছে