ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান Logo স্যান্ডপেপারগেট তদন্ত পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ ক্রিকেট অস্ট্রেলিয়ার Logo পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত Logo পিছিয়ে পড়েও লোপেজের জোড়া গোলে বার্সেলোনার জয় Logo মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিন কারবারি গ্রেপ্তার Logo ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারধর: বিচারের মুখোমুখি ৩ পুলিশ Logo গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকারের উদ্যোগের কথা জানালেন রাষ্ট্রপতি Logo জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান

পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৪ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে ইসরাইলি বাহিনীর দাবি, পাথর নিক্ষেপের ঘটনার জবাবে তারা গুলি চালিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার গভীর রাতে নাবলুস শহরের উত্তর-পশ্চিমে বুরকা এলাকায় মুতাজ আইয়াদ দাগলাস নিহত হয়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের চিকিৎসাকর্মীরা গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে নিয়ে গেছেন। তবে তৃতীয় এক আহত ব্যক্তির কাছে যেতে ইসরাইলি বাহিনী বাধা দেয়। এ সময় স্বেচ্ছাসেবী চিকিৎসাকর্মীদের তিনজনকে আটক করা হয়।

ঘটনাটি সম্পর্কে এএফপির প্রশ্নের জবাবে ইসরাইলি সামরিক বাহিনী মঙ্গলবার জানায়, ওই এলাকায় ‘পাথর নিক্ষেপ ও সন্ত্রাসী হামলা প্রতিহত করতে’ অভিযান চালানো হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘সেনারা কয়েকজন সন্ত্রাসীকে শনাক্ত করেন, যারা ইসরাইলি যানবাহন চলাচলের একটি মহাসড়কে পাথর নিক্ষেপের পরিকল্পনা করছিল।’

১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে পাথর নিক্ষেপের অভিযোগে অপ্রাপ্তবয়স্কসহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর গুলি চালানোর ঘটনা নিয়মিত ঘটছে।

ইসরাইলের মানবাধিকার সংগঠন বি’তসেলেমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজাভিত্তিক হামাসের হামলার পর থেকে চলতি বছরের জুনের শেষ পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে অন্তত ২৪১ শিশু ও কিশোর নিহত হয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
১৫ বার পঠিত হয়েছে