ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিন কারবারি গ্রেপ্তার Logo ফ্রান্সে কৃষ্ণাঙ্গ সংগীত প্রযোজককে মারধর: বিচারের মুখোমুখি ৩ পুলিশ Logo গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে সরকারের উদ্যোগের কথা জানালেন রাষ্ট্রপতি Logo জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তারেক রহমান Logo বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে সিরিজ জিততে এক ধাপ দূরে ভারত Logo গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo হরমুজ প্রণালীতে দুই তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি ইরানের Logo গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর Logo সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী ফাহিমা খন্দকার, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা Logo ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, উত্তরাঞ্চলের যোগাযোগে দ্বিতীয় যমুনা সেতু

মাদকবিরোধী অভিযানে ফেনীতে তিন কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

ফেনীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭১৫ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গতকাল রোববার বিকেল ও রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেনের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার সকালে আটকদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন—দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে শাজেদুল আজাদ ওরফে দিদার (৪৯), একই ইউনিয়নের আবুল কালাম মাস্টারের ছেলে আসাদুজ্জামান আজাদ (৪৮) এবং ধর্মপুর ইউনিয়নের অহিদুর রহমানের ছেলে আব্দুর রহমান ওরফে রাকিব (২৬)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের শাহীন একাডেমি রোডের ফয়েজ পাটোয়ারী সড়কের সাইদ ম্যানশনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। এ সময় ৭১৫ পিস ইয়াবা উদ্ধারসহ শাজেদুল আজাদকে আটক করা হয়।

একই দিন গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাঠানবাড়ী সড়কের বিসমিল্লাহ টাওয়ারের ষষ্ঠ তলায় আব্দুর রহমান রাকিবের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং আব্দুর রহমান রাকিবকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে ফেনী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বাসসকে জানান, আটকরা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করতেন এবং নিজেরাও সেবন করতেন। তাদের আটকের জন্য দীর্ঘদিন ধরে গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল।

তিনি মাদক নিয়ন্ত্রণে সবার সহযোগিতা কামনা করেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২৮ মিনিট আগে
১১ বার পঠিত হয়েছে