ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

নরসিংদীতে ডাকাতের হামলায় গৃহবধূর মৃত্যু

প্রতিনিধির নাম :

নরসিংদীত: নরসিংদীতে কথিত ডাকাতের হামলায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে; এ ছাড়া আহত হয়েছেন তার স্বামী। পরিবার ডাকাতের হামলা বলে দাবি করলেও পুলিশ ডাকাতির আলামত পায়নি বলে জানিয়েছে। শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, চর লাখপুর গ্রামে  শুক্রবার রাত ৩টার দিকে তাদের ওপর এই হামলা হয়। নিহত নার্গিস আক্তার (২২) ওই গ্রামের মুরগির খামারি লোকমান মিয়ার (২৫) স্ত্রী। নার্গিসের মামা আবু সিদ্দিক বলেন, নার্গিসের শ্বশুড়বাড়ির লোকজন রাত ৩টার দিকে মোবাইল ফোনে জানান, ডাকাতরা নার্গিসকে কুপিয়ে হত্যা করেছে। আর লোকমানকে কুপিয়ে আহত করেছে। রাতেই পরিবারের লোহজন লোকমানকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক মিজানুর রহমান বলেন, লোকমানকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায়, ঘাড়ে, হাতে, পায়ে ও পেটে কোপানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি আজাদ বলেন, লোকমানের বাড়ি গিয়ে ডাকাতির আলামত পাওয়া যায়নি। কথিত ডাকাতরা কোনো মালপত্র নেয়নি। এটি আসলে ডাকাতের হামলা নাকি পরিকল্পিত হত্যাকা- তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ মার্চ ২০১৮
১৯ বার পঠিত হয়েছে