ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo খেজুরে তেল মেখে অস্বাস্থ্যকরভাবে প্যাকেটজাত, চট্টগ্রামে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা Logo এল নিনোর তীব্র প্রভাবে দাবানল-খরা, বাড়ছে খাদ্য ও বিদ্যুৎ সংকটের শঙ্কা Logo ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং, খুতবায় সচেতনতামূলক বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী

নাগরিকত্বহীনদের জন্য নীতিমালা তৈরি করতে বলেছেন ইমরান

প্রতিনিধির নাম :

FILE PHOTO: Cricket star-turned-politician Imran Khan, chairman of Pakistan Tehreek-e-Insaf (PTI), speaks after voting in the general election in Islamabad, Pakistan July 25, 2018. REUTERS/Athit Perawongmetha/File Photo

পাকিস্তানে অনাগরিকদের জন্য নীতিনির্ধারণ করতে বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার তিনি বলেন, অনাগরিকদের বিষয়টি আর উপেক্ষা করতে পারে না পাকিস্তান।কয়েক দশক ধরে পাকিস্তানে বসবাস করছেন, এখানেই জন্ম নিয়েছেন ও বিয়ে করেছেন- এসব নাগরিকের জন্য একটি নীতিমালা তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন পাক প্রধানমন্ত্রী।দেশটির জাতীয় পরিষদে মঙ্গলবার ইমরান খান বলেন, সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশকে উপেক্ষা করে দেশ ভালো কিছু অর্জন করতে পারে না। করাচিতে একটি ব্রিফিংয়ে আমরা অবগত হয়েছি- রাস্তাঘাটে অপরাধে জড়িতদের একটি বড় অংশ হচ্ছে নাগরিকত্ব ছাড়াই পাকিস্তানে বসবাস করা লোকজন।তিনি বলেন, তাদের নাগরিকত্ব দেয়া না হলে তারা স্কুলে যেতে পারবে না, চাকরি পাবে না, কাজেই অপরাধ ছাড়া তারা আর কি করতে পারে?আর এভাবেই আমরা একটি অবহেলিত শ্রেণি তৈরি করেছি জানিয়ে ইমরান খান বলেন, কাজেই এ ক্ষেত্রে একটি নীতিমালা তৈরি করতে হবে।সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার বলেন, কয়েক দশক ধরে তাদের অধিকার দেয়া হচ্ছে না, শোষণ করা হচ্ছে- এমনকি তাদের মজুরিও অর্ধেক করে দেয়া হয়েছে।তিনি এটিকে মানবাধিকারের বিষয় হিসেবে নিয়েছেন জানিয়ে বলেন, আমরা মানুষের সঙ্গে চলাফেরা করি। কাজেই তাদের দেখভালও আমাদের করতে হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
২১ বার পঠিত হয়েছে