1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ঈদের ছুটিতে সীমিত আকারে চলবে আমদানি-রপ্তানি কার্যক্রম : এনবিআর জয়পুরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মাগুরায় অনিয়মের দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ভেনেজুয়েলার আইন প্রণেতারা যুক্তরাষ্ট্রের চাওয়া খনি আইন সংস্কার বিষয়ে সম্মত রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব আগামী মাসের মধ্যে কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো : প্রধানমন্ত্রী ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

নাটোরে কিশোরের বাল্যবিয়ে বন্ধ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একাধিক কিশোরীর বাল্য বিয়ে বন্ধের ঘটনা ঘটলেও এবার বাল্যবিয়ে বন্ধ হলো এক কিশোরের।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া গ্রামের ছিয়াদ আলীর ছেলে কিশোর সোহেল রানার বিয়ে পার্শ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মমতাজ উদ্দিনের মেয়ে মৌসুমী খাতুনের সাথে ঠিক হয়। শুক্রবার এ বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার বরের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের গোপন খবর পায় উপজেলা প্রশাসন। পরে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা সুলতানার নির্দেশে মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বরের বাড়িতে হাজির হন। এসময় তিনি বাল্যবিয়ের কুফল সম্পর্কে বর ও বরের পরিবারকে অবহিত করেন। সে সময় ২১ বছর পূর্ণ না হওয়ায় বরের পক্ষে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বাল্য বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা দেন এবং গায়ে হলুদ অনুষ্ঠান ও বিয়ে বন্ধ করেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews