ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

নিখোঁজের তিন দিন পর মিলল বৃদ্ধের মরদেহ

প্রতিনিধির নাম :

গাইবান্ধায় নিখোঁজের তিন দিন পর মানসিক ভারসাম্যহীন দুদু মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত দুদু মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের হাসেম বাজার এলাকার মৃত আব্বাস উদ্দীনের ছেলে।

বুধবার সকাল ১০টায় গাইবান্ধা-ধর্মপুর সড়কের মালিবাড়ী ইউনিয়নের চৌরাস্তা বাজার সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

সদর থানার পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, বেশ কিছুদিন থেকে দুদু মিয়া মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় মাইকিং করেও কোথাও খুঁজে পায়নি দুদু মিয়াকে।

আজ সকালে দুদু মিয়ার মরদেহ চৌরাস্তা বাজার সংলগ্ন একটি পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে দুদু মিয়ার পরিবারের লোকজন সেখানে গিয়ে দুদু মিয়াকে শনাক্ত করেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাঁন মো. শাহরিয়ার  বলেন, একটি পুকুর থেকে দুদু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
২০ বার পঠিত হয়েছে