ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo মাদক সেবনের দায়ে শাহরাস্তিতে যুবকের কারাদণ্ড Logo ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় সিঙ্গাপুরে চিকিৎসায় ভর্তুকি, মালয়েশিয়ায় স্কুল বন্ধ Logo নাগরিক হিসেবে সবার অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী Logo বিভিন্ন খাতে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইমরান সমর্থকদের বিক্ষোভ ও সহিংসতার জেরে খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন Logo উন্নয়ন প্রকল্পে জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে ব্যয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo দেশের অর্থনৈতিক স্বার্থে প্রণয়ন হচ্ছে জাতীয় বন্দর কৌশল: নৌপরিবহনমন্ত্রী Logo জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান মারুবেনি কর্পোরেশন বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ Logo কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় Logo ফেনীতে পৃথক অভিযানে ৩৯ কেজি গাঁজা, ইয়াবা ও ইস্কাপসহ আটক ৪

নেইমার ছাড়াই আজ মাঠে নামবে পিএসজি

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ডেস্ক: ফ্রান্সের লিগ ওয়ানে আজ নিসের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না নেইমার। অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে লাল কার্ড দেখার শাস্তি হিসেবে তাঁকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিসের বিপক্ষে আজ নেইমারকে ছাড়াই নামতে হবে পিএসজিকে।

মৌসুমের শুরুতে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড নেইমার। পিএসজির জার্সিতে এটাই নেইমারের প্রথম লাল কার্ড। ফ্রান্সে খেলতে এসে এই প্রথমবার লাল কার্ড নিষেধাজ্ঞায় পড়লেন ব্রাজিল অধিনায়ক।

মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে ৩ মিনিটের মধ্যেই দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। মর্যাদাপূর্ণ ‘লে ক্ল্যাসিক’ ম্যাচে লুকাস ওকাম্পোস ফাউল করেছিলেন নেইমারকে। মেজাজ হারিয়ে নেইমার ধাক্কা দেন তাঁকে। রেফারির সামনে নাটুকেপনায় নেইমারের মাঠ ছাড়া নিশ্চিত করেন ওকাম্পোস। নেইমারকে সামলাতে তাঁদের এই পরিকল্পনার কথা স্বীকার করেছেন তিনি।

শেষ মুহূর্তে এডিনসন কাভানির ফ্রি-কিক নৈপুণ্যে এক পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করে প্যারিসের ক্লাবটি। কিন্তু নিসের বিপক্ষে আজকের ম্যাচটি সহজ নাও হতে পারে পিএসজির জন্য। বহুদিন পর ঘুম থেকে জেগেছেন আরেক ইতালীয় ‘দানব’। নিসের ফরোয়ার্ড মারিও বালোতেল্লি আছেন দারুণ ছন্দে। এই মৌসুমের ১১ ম্যাচে ৮টি গোল ও একটি অ্যাসিস্ট আছে ‘ব্যাড বয়’ উপাধি পাওয়া এই সাবেক লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও এসি মিলান ফরোয়ার্ডের। নেইমারের অনুপস্থিতিতে সাবধানী এক ম্যাচ খেলতে হবে পিএসজিকে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
৪৮ বার পঠিত হয়েছে