1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

নো গ্যাস

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০১৭

ঢাকা: রাজধানীর রামপুরা-বনশ্রী আবাসিক এলাকার বাসা বাড়ি ও শিল্প প্রতিষ্ঠানে গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। রোববার দিবাগত রাত ২টার পর এ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়। এরপর সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্তও এসব এলাকায় গ্যাসের দেখা মেলেনি।
পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ গ্যাস বন্ধ হয়ে যাওয়াতে এখন ভোগান্তিতে পড়েছেন ওই এলাকায় বসবাসকারীরা। আর সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গৃহিনীরা। চুলা না জ্বলায় সকাল থেকে রান্না হয়নি অনেকের বাসাতেই। স্থানীয় হোটেলগুলোতে দেখা গেছে উপচেপড়া ভিড়।
যোগাযোগ করা হলে তিতাসের জরুরি নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, পূর্ব রামপুরায় সংস্কারকাজ চলার সময় গত রোববার তিতাসের গ্যাস লাইনের ৬ ইঞ্চি একটি পাইপ কাটা পড়ে। মেরামতের কাজ চলছে। এ কারণে সকাল থেকে এসব এলাকায় গ্যাস নেই। তবে আজ যেকোনো সময় মেরামতের কাজ শেষ হবে।
তিতাস সূত্র জানায়, দুপুরের পর এসব এলাকায় গ্যাস সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে পারে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews