1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

পঞ্চগড়ে উদযাপিত হচ্ছে বসন্ত উৎসব

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৮

পঞ্চগড়ে নানা আয়োজনে বসন্ত উৎসব পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে বসন্তের প্রথম প্রহরে পঞ্চগড় বসন্ত উদযাপন পরিষদের জেলা শহরের সরকারি অডিটোরিয়াম চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্ত্বরে এক আলোচনাসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত কর্মকর্তা নাঈমুজ্জামান মুক্তা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, জেলা উদীচীর সভাপতি শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আবুল কালাম দুলাল, মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম ও ভূমিজ নাট্যগোষ্ঠীর সম্পাদক মোস্তাফিজুল রহমান প্রমুখ। বিকেলে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ভূমিজের পরিবেশনায় ‘চিঠি’ নাটক পরিবেশিত হয়।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews