ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন Logo নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর Logo বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের Logo স্বাস্থ্যখাতের সংকটে অকালেই প্রাণ হারাচ্ছে কিউবার মানুষ Logo ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি মেসি Logo দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

পাওনা টাকা চাওয়ায় টাইলস মিস্ত্রিকে হাতুড়িপেটা

প্রতিনিধির নাম :

পাওনা টাকা চাওয়ায় যশোরের জগহাটি গ্রামে বকুল হোসেন (২৪) নামে এক টাইলস মিস্ত্রিকে হাতুড়িপেটা করে দুই পা থেতলে দেওয়া হয়েছে। হাতুড়িপেটার শিকার বকুল গুরুতর আহত হয়ে এখন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি। সে যশোরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের রন্টু মন্ডলের ছেলে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত বকুল আজ শনিবার দুপুরে জানায়, রাত সাড়ে ৮টার দিকে এলাকার চায়ের দোকান থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তায় এলাকার সবুজ, জাহিদ ও ইকবাল তাকে আটকে হাতুড়ি ও রড দিয়ে দুপায়ে বেধড়ক মারপিট করে দু পা থেতলে দেয়। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে ভর্তি করে। বকুল হোসেন আরো জানান, সে সবুজের কাছে ধারের ১৮ শ টাকা পায়। সেই টাকা চাওয়ায় তাকে হাতুড়িপেটা করা হয়।

ডাক্তার আ ন ম বজলুর রশীদ জানান, তার দু পায়ের আঘাত গুরুতর। এক্সরে করতে দেওয়া হয়েছে। হাড় ভেঙেছে কি-না রিপোর্ট না আসা পযন্ত বলা যাচ্ছে না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
১২ বার পঠিত হয়েছে