ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা Logo দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ Logo কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ Logo বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী Logo জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

পিরোজপুরে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত ‘সরদার’ নিহত

প্রতিনিধির নাম :

পিরোজপুরে ইন্দুরকানী উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৫৫) ওরফে বুড়ো জাকির নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত জাকির হোসেন আন্তঃজেলা ডাকাত দলের সরদার। তার বিরুদ্ধে ইন্দুরকানী, বাগেরহাটের শরণখোলা এবং ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া থানায় ১১টি ডাকাতির মামলা রয়েছে। জাকির পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পত্তাশী বটতলা এলাকার তিন রাস্তার মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি রাইফেলের গুলি, দুটি বন্দুকের গুলি, ১২টি কার্তুজ, একটি চায়নিজ কুড়াল ও একটি দা উদ্ধার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক একেএম মিজানুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও ইন্দুরকানী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে খুলনা থেকে জাকির হোসেনকে গ্রেফতার করে। শনিবার রাতে পুলিশ জাকিরকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে বের হয়। তারা পত্তাশী বটতলা এলাকায় পৌঁছালে সেখানে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় জাকির ও ইন্দুরকানী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাদাৎ হোসেন (৩০) ও জেলা গোয়েন্দা পুলিশের কনস্টেবল নাসির উদ্দিন (২৩) গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে জাকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান একেএম মিজানুল হক।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অগাস্ট ২০১৮
১১ বার পঠিত হয়েছে