ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ Logo অস্তিত্বের প্রশ্নে ২৭ অক্টোবর প্রথমবার ভোট দেবেন ইসরাইলের আরব নাগরিক কাবাত Logo সৌন্দর্য ধরে রাখতে স্থানীয়দের দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo নানা সীমাবদ্ধতা কাটিয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চিকিৎসাসেবার মান Logo ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর Logo নিউজিল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে বুমরাহ-পান্ত, ওয়ানডেতে নেতৃত্বে গিল-আইয়ার Logo ৩ শিশু ও শিক্ষক নিহত; হামলাকারী সাবেক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী Logo মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা সোহানুর রহমানের Logo ইয়ুথ লিগ ও ‘এসপোয়ার’-এ বদলে যাচ্ছে পিএসজির তারকা তৈরির কাঠামো Logo বিজিবির অভিযানে উদ্ধার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি হস্তান্তর করা হলো জাদুঘরে

প্রস্তুতি ম্যাচ খেলবেন তামিম

প্রতিনিধির নাম :

ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় টাইগারদের সামনে এখন ওয়ানডে পরীক্ষা। ওয়ানডে সিরিজে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিবাহিনী।

বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। আর এ ম্যাচে ইনজুরি কাটিয়ে মাঠে নামতে পারেন ওপেনার তামিম ইকবাল।

তামিমের খেলা নিয়ে প্রধান নির্বাচক জানান, তামিম এখন সুস্থবোধ করছে। সে নেটে ব্যাটিং অনুশীলন করেছে। প্রস্তুতি ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে আমন্ত্রিত একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি টেস্ট ম্যাচে বাঁ-পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তামিম ইকবালের। এ চোট নিয়েও প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন দেশসেরা এই ওপেনার। তবে ম্যাচে ফিল্ডিং করার সময় ফের সেখানেই ব্যথা পান এই বাঁ-হাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

ম্যাচ শেষে পচেফস্ট্রুমে স্থানীয় ডাক্তার দেখানো হয় তামিমকে। ডাক্তার বলেন এ রকম চোটের ক্ষেত্রে চার সপ্তাহের বিশ্রামের কথা। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি দেশসেরা এই ওপেনারের।

তবে বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর টিম ম্যানেজমেন্ট মনে করছে, ১০ থেকে ১২ দিন ভালোমত বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজটা তামিম খেলতে পারবেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭
৪৯ বার পঠিত হয়েছে