ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গাজীপুরে ট্রাক-বাস সংঘর্ষে ২ জন নিহত Logo বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান Logo ভয়াবহ ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় ত্রাণের অপেক্ষায় হাজার হাজার মানুষ Logo অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয় Logo অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন Logo ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই : প্রধানমন্ত্রী Logo প্রস্তুতি ম্যাচে ইনজুরিতে বাবর Logo নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ Logo ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

প্রোটিয়াদের বিপক্ষে দুপুরে মাঠে নামবে বাংলাদেশ দল

প্রতিনিধির নাম :

খেলাধুলা ডেস্ক: একটার পর একটা পরাজয়। প্রতিপক্ষের একটা উইকেটও ফেলতে না পারার বেদনা। ইনজুরির পর ইনজুরি। বাংলাদেশ এখন কার্যত বিধ্বস্ত একটা দল। কিন্তু খেলাধুলার মজাটা এখানেই যে, এই সব সংকট থেকে তারা বেরিয়ে আসতে পারে একটি মাত্র জয়ে। আর সেই জয়ের লক্ষ্যেই আজ ফের মাঠে নামবে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে আজ। প্রথম ম্যাচে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। কাগজে-কলমে এটা বাংলাদেশের সিরিজে ফেরার লড়াই। কিন্তু বাস্তবে এটা বাংলাদেশের পায়ের নিচে একটু মাটি খুঁজে পাওয়ার লড়াই।

বাংলাদেশ সময় আজ বুধবার দুপুর ২টা থেকে শুরু হবে এই ওয়ানডে ম্যাচ।

সিরিজের দ্বিতীয় এই ম্যাচের আগে দু’দলের তুলনা করাই কষ্ট। একদিকে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা, বিশেষ করে ব্যাটসম্যানরা আছেন দারুণ ফর্মে। টেস্ট থেকে শুরু করে প্রথম ওয়ানডে পর্যন্ত প্রতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার ওপেনাররাই কার্যত শেষ করে দিয়েছেন বাংলাদেশের বোলিংকে। পাশাপাশি তুলনামূলক দুর্বল হলেও আফ্রিকানদের পেস বোলিং অ্যাটাকও বাংলাদেশের জন্য যথেষ্ট প্রমাণ হয়েছে। তরুণ বোলার কাগিসো রাবাদা দারুণ করছেন।

বিপরীতে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেভাবে ছন্দে নেই। বেশ ভালো ব্যাটিং উইকেট পাচ্ছেন তারা প্রতি ম্যাচে। তারপরও প্রথম ওয়ানডেতে মুশফিক ছাড়া কেউ সেই উইকেটের সুবিধা নিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। সবচেয়ে হতাশা তৈরি করেছেন বাংলাদেশের বোলাররা। প্রতিপক্ষের উইকেট সোনার হরিণের চেয়ে দুর্লভ হয়ে গেছে তাদের কাছে।

এই অবস্থায় দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জ হবে বোলারদের কিছুটা ছন্দে ফিরে আসা। বিশেষজ্ঞরা বলছেন, গায়ের জোরে বল করার চেয়ে বুদ্ধিমত্তা কাজে লাগানোটা হবে পেস বোলারদের মূল কাজ। বাংলাদেশের পেস বোলিং অবশ্য একটু দুর্বল হয়ে গেছে মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে। পায়ের গোড়ালি মচকে গিয়ে সফর শেষ হয়ে গেছে এই বোলারের।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
১৭ বার পঠিত হয়েছে