ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

ফুলবাড়ীতে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি, আক্রান্তরা বেশির ভাগ কিশোর-তরুণ

প্রতিনিধির নাম :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হঠাৎ করে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। গত বছর এই উপজেলায় আত্মহত্যায় প্রাণ হারিয়েছেন ১১ জন। এদিকে গত দুই সপ্তাহের ব্যবধানে দুই স্কুল ছাত্র ও এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনায় শঙ্কিত অভিভাবক মহল। আক্রান্তদের অধিকাংশই কিশোর এবং তরুণ

স্থানীয় দুইজন অভিভাবক জানান, স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েদের মধ্যে যেভাবে আত্মহননের প্রবণতা দেখা যাচ্ছে তাতে সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় আছি। পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা উচিত।

নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হানিফ সরকার জানান, কখনও কখনও অভিভাবকদের অসদ আচরণ আত্মহত্যার প্রবণতাকে উসকে দেয়। এ জন্য তাদের আরও বেশি করে সচেতন হতে হবে। সেই সঙ্গে সন্তানদের যেকোন সমস্যা বুঝিয়ে বলার চেষ্টা করতে হবে। পাশাপাশি আমাদের ছেলে-মেয়েদের বাবা-মাকে বুঝবার চেষ্টা করতে হবে। কেননা সন্তানরা আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, আত্মহত্যা ঠেকাতে সামাজিক ভাবে জনসচেতনতা বাড়াতে হবে। পরিবারের সঙ্গে কিশোর-তরুণদের যোগাযোগ আরও বাড়াতে হবে। কেননা হঠকারী এবং ভুল পদক্ষেপ একটি পরিবারকে সারাজীবন ভোগায়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে