1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
লেবাননে সংঘাত বন্ধ ও শান্তি আলোচনার আহ্বান জার্মান চ্যান্সেলরের ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানের নিরাপত্তায় বিজিবি মোতায়েন কৃষি অর্থনীতিকে ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার: নববর্ষের শুভেচ্ছা বার্তায় তথ্যমন্ত্রী হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত ৭ নেত্রকোণায় ৬শ’ বোতল ভারতীয় মাদকসহ আটক ২ স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ; সংসদীয় কূটনীতিতে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী

ফেলো হিসেবে সার্চ ইংলিশ প্রতিষ্ঠাতা রাজীবকে সম্মান জানাল ফেসবুক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮

বাংলাদেশে ফেসবুক গ্রুপ সার্চ ইংলিশের প্রতিষ্ঠাতা ও ই-কমার্স সংগঠন ই-ক্যাবের সাবেক প্রেসিডেন্ট রাজীব আহমেদ ফেসবুকের কমিউনিটি লিডার হিসেবে ৫০ হাজার ডলার পাবেন। গতকাল ফেসবুক কর্তৃপক্ষ পাঁচজন নির্বাচিত কমিউনিটি লিডার ও বিভিন্ন দেশের ১০০ জন ফেলো ও তরুণ অংশগ্রহণকারী নির্বাচন করেছে। স্থানীয় প্রকল্পের জন্য পাঁচজন কমিউনিটি লিডার ১০ লাখ ডলার করে পাবেন। অন্যরা ৫০ হাজার ডলার করে পাবেন।

বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন রাজীব আহমেদ। ফেসবুক কমিউনিটি লিডারশিপ প্রোগ্রাম পেজে ওই ঘোষণা দেওয়া হয়েছে। রাজীব আহমেদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকের কমিউনিটি লিডারশিপ প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে সামাজিক বিভিন্ন উদ্যোগ কমানো থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু নিয়ন্ত্রণ করা।

এ বছরের ফেব্রুয়ারি মাসে লিডারশিপ প্রোগ্রামের ঘোষণা দেয় ফেসবুক। তারা বলে, এ প্রোগ্রামের মাধ্যমে কমিউনিটি লিডারদের প্রশিক্ষণ, সমর্থন ও অর্থসাহায্য দেওয়া হবে। গতকাল সোমবার ফেসবুকের এক ব্লগ পোস্টে বলা হয়, তারা পুরো বিশ্ব থেকে ছয় হাজার আবেদন পেয়েছিল।

ফেসবুক মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে—এমন সমালোচনার মুখেও এ ধরনের কর্মসূচি চালু করেছে।

ফেসবুক বলছে, তারা ৪৬টি দেশে এ কর্মসূচি চালু করেছে। এ বছর পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হলো। এ বছর আর আবেদন নিচ্ছে না তারা।

ফেসবুকের কমিউনিটি পার্টনারশিপের প্রধান দীপ্তি দোশি বলেন, ‘এ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করতে পেরে আমরা রোমাঞ্চিত। যাঁরা এতে অংশ নিয়েছেন, তাঁরা ফেসবুকের কমিউনিটি তৈরি করেছেন। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা গর্বিত।’

এর আগে গত বছরের অক্টোবরে ‘সার্চ ইংলিশ’ নিয়ে তথ্যচিত্র প্রকাশ করেছিল ফেসবুক। ২০১৬ সালের জুলাইতে ‘সার্চ ইংলিশ’ গ্রুপ চালু করেন রাজীব আহমেদ। সবার জন্য উন্মুক্ত গ্রুপে যে–কেউ যোগদান করে ইংরেজি ভাষা চর্চা করতে পারেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews