ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মুস্তাফিজ Logo ফুলবাড়ী সীমান্তে ১ হাজার ৬০৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার Logo ডিআর কঙ্গোফেরত উগান্ডার নাগরিকদের ২১ দিনের কোয়ারেন্টিন Logo তোমাদের মধ্যেই আমরা দেখতে পাই নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’ Logo বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহায়তা চান তারেক রহমান Logo ফেনীতে ৮ লাখ টাকার ভারতীয় আতশবাজি জব্দ, আটক ৬ Logo হেবরনে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করল ইসরাইল Logo হেবরনে ইসরাইলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত প্রায় ২ হাজার ফিলিস্তিনি Logo ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি Logo স্পিকারের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সার্চের ফলাফল থেকে বাদ দেওয়া যাবে ইউটিউবের শর্টস

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:   ইউটিউব তাদের সার্চ ফিচার আরও সহজ ও কার্যকর করার জন্য নতুন হালনাগাদ এনেছে। গুগল জানিয়েছে, এই আপডেটে সার্চ অপশনগুলোকে আরও সংগঠিত করা হয়েছে, কাজ না করা ফিচারগুলো সরানো হয়েছে এবং ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ বিবেচনা করা হয়েছে।

নতুন আপডেটের মাধ্যমে ‘টাইপ’ মেনুতে একটি নতুন শর্টস ফিল্টার যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীদের শর্টস ভিডিও সার্চ থেকে বাদ দিতে সাহায্য করবে। এতে দীর্ঘ ভিডিও খুঁজে পাওয়া আরও সহজ হবে।

পাশাপাশি ‘সর্ট বাই’ অপশনের নাম পরিবর্তন করে ‘প্রায়োরিটাইজ’ করা হয়েছে এবং ‘ভিউ কাউন্ট’ অপশনটি বাদ দিয়ে নতুন পপুলারিটি ফিল্টার যোগ করা হয়েছে। এই ফিল্টার শুধু ভিউ সংখ্যা নয়, ভিডিও দেখার সময়সহ অন্যান্য সূচক বিবেচনা করে ভিডিওগুলো সাজাবে।

উপরন্তু, ইউটিউব দুটি পুরনো ফিল্টার সরিয়ে দিয়েছে — ‘আপলোড ডেট: লাস্ট আওয়ার’ এবং ‘সর্ট বাই রেটিং’ — যেগুলো ঠিকমতো কাজ করছিল না। তবে অন্যান্য আপলোড ডেট ফিল্টারের মাধ্যমে সাম্প্রতিক ভিডিও দেখা যাবে এবং নতুন পপুলারিটি ফিল্টারের মাধ্যমে জনপ্রিয় ভিডিও সহজে খুঁজে পাওয়া যাবে।

এই নতুন সার্চ ফিচারটি বর্তমানে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে এবং ধাপে ধাপে সকল ব্যবহারকারীর অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৭৬ বার পঠিত হয়েছে