ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেপ্তার Logo বরিশালে ৯০ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি গ্রেপ্তার Logo রাশিয়ার ২০২৭ বাজেটে সামরিক খাতে বরাদ্দ বাড়বে, কমবে শিক্ষায় Logo কোরিয়ার সঙ্গে সুদৃঢ় অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক স্থাপনের আশা হুমায়ুনের Logo জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রীর Logo হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে হামলা: যুক্তরাজ্যের সামুদ্রিক সংস্থা Logo জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী Logo ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ Logo ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo কুষ্টিয়া সীমান্তে ৯ লাখ টাকার মাদক উদ্ধার

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ‘রতন গ্রুপের’ প্রধান ইমরান হোসেন ওরফে রতনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২০২২ সালে নগরীর মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি সে।

গতকাল শুক্রবার রাতে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানের সময় রতনকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার।

পুলিশ জানায়, ২০২২ সালে নগরীর মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শাহাদাত হত্যার ঘটনা ঘটে। ওই হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়েছিল। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পুলিশের নজরদারিতে ছিল।

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আরও কারা জড়িত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রতনের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
১১ বার পঠিত হয়েছে