ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

বগুড়ায় গুলিভর্তি বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :

বগুড়ায় গুলি ভর্তি বিদেশী পিস্তল সহ দীর্ঘ মেয়াদের সাজা প্রাপ্ত আসামি রকিবুল ইসলাম ওরফে রুনু (৩৭)নামের কুখ্যাত এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক একটি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিন ও ৪রাউন্ড গুলি। সে বগুড়া সদরের মহাস্থান এলাকার তেলিহারা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম এর পুত্র এবং বর্তমানে শহরের ডাক্তার ইসাহাক লেনের একটি ভাড়া বাড়ীতে বস্ববাস করছিল। জেলা পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিৎ করে এফএনএস’কে জানায়, জেলার নবাগত পুলিশ সুপার আলী আশরাফ বিপিএম’র অবগতিতে জেলা ডিবি ইউনিটের চৌকস ইন্সপেক্টর নূর এ আলম সিদ্দীকির নের্তৃতে এসআই রবিউল এসআই নূরুজ্জামান কনঃ রমজানআলী ও কনঃ মামুনের নের্তৃকে একটি বিশেষ দল গোপন এক সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সদরের শেখেরকোলা ইউনিয়নের ভান্ডারপাইকার গ্রামের বোর্ড বাজারে অভিযান চালায়। অভিযানকালে ডিবির হাতে ধরা পড়ে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী রকিবুল ইসলাম ওরফে রুনু। এ সময় তার হেফাজত থেকে ওই গুলি ভর্তি বিদেশী পিস্তল জব্দ করে ডিবি। এ প্রসঙ্গে বিশেষ ভাবে উল্লেখ্য রকিবুল ইসলাম ওরফে রুনু অস্ত্র ব্যবসার সাথে সরাসরি জরিত থাকার অপরাধে ২০০৬সালে বেশ কিছুদিন কারাবাস করতে হয় তাকে। এছাড়াও বগুড়া সদর থানার অস্ত্র মামলায় তার ৮বছর এবং জয়পুরহাট সদর থানার একটি অস্ত্র মামলায় ১০বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সে। এব্যপারে আরো জানা গেছে, বগুড়ার একটি প্রভাবশালী রাজনৈতিক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয়দের হাতে সে বিভিন্ন সময়ে অস্ত্র বিক্রি করে আসছিল। যে কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের কতিপয়দের সাথে সে ক্যাডার হিসাবে কাজও করেছে। এছাড়াও বিভিন্ন সময়ে সে বিভিন্ন জনার কাছে মোটা অংকের টাকার বিনিময়ে অস্ত্র বিক্রি করেছে বলে তথ্য রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮
২৫ বার পঠিত হয়েছে