1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলে আটক

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

মোংলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ভারতীয় দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

রোববার (১৪ জুলাই) দিবাগত রাতে গভীর সমুদ্রের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বাংলাদেশ নৌবাহিনীর একটি সূত্র জানায়, আটক ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় ঢুকে অবৈধভাবে মাছ শিকার করছিল। এসময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন জেলেকে আটক করা হয়। আটক ট্রলার দুটি থেকে বিপুল পরিমাণ ইলিশসহ প্রায় ১০০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় নৌবাহিনী ট্রলার ও জেলেদের আটক করেছে। এসব ট্রলারে যেসব মাছ রয়েছে সেগুলো মৎস্য অফিসের তত্ত্বাবধানে নিলামে তুলে বিক্রয়ের ব্যবস্থা করা হচ্ছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলেও জানান তিনি।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews