ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে ১২৮ মাদকসেবী ও ব্যবসায়ীর আত্মসমর্পণ

প্রতিনিধির নাম :

ফয়সাল আহমেদ (অপু): ‘মাদককে না বলুন’ এই প্রত্যয়ে সাড়া দিয়ে বরিশালে ১২৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী আত্মসমপর্ণ করেছেন। গতকাল বেলা ১২টায় পুলিশ লাইন্সে এই অনুষ্ঠানে জেলার দশ উপজেলা থেকে আত্মসমপর্ণকারীরা অংশ নেয়। এতে বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান। শুরুতে আত্মসমপর্ণকারীদের ফুল দিয়ে বরণ করেন। আর স্বাভাবিক জীবনে ফিরে যেতে বিকল্প কর্মসংস্থানের জন্য তাদের আর্থিক সহায়তাসহ রিক্সা, ভ্যান এবং ৫৮ জনকে সেলাই মেশিন বিতরণ করা হয়। দিনব্যাপী এই অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ’ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত পহেলা আগস্ট মো. সাইফুল ইসলাম বরিশালের পুলিশ সুপার হিসেবে যোগদানের পর জেলার ১০ থানা এলাকায় ওপেন হাউস ডে এবং কমিউনিটি পুলিশিং সভায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের অন্ধকারের পথ থেকে আলোর পথে আসার আহ্বান জানিয়েছিলেন। পুলিশ সুপারের সেই আহ্বানে সাড়া দিয়ে জেলার ১০ থানার ১২৮ জন মাদকসেবী ও ব্যবসায়ী প্রকাশ্য অনুষ্ঠানে আত্মসমর্পণ করেন।
তিনি বলেন যাদের বিরুদ্ধে মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কিংবা দণ্ড রয়েছে তাদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়নি। পূর্বের মাদক মামলায় যারা জামিনে আছেন তাদের এবং যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ আছে কিন্তু মামলা নেই তাদের আত্মসমর্পণের সুযোগ দেয়া হয়েছে। অতীতে যাদের মাদক মামলা রয়েছে তাদের আইন অনুযায়ী আদালতে বিচারের মুখোমুখি হতে হবে।
এর আগে সোমবার পটুয়াখালীতে ৭৭ জন মাদকসেবী ও বিক্রেতা আত্মসমর্পণ করে। ওইদিন সেখানে ১০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ভোলা জেলায় ৫৫ জন মাদকসেবী ও বিক্রেতা আত্মসমর্পণ করেছে। সব মিলিয়ে বরিশাল বিভাগের ৩ জেলায় এ পর্যন্ত ২৬০ জন মাদকসেবী ও বিক্রেতা আত্মসমর্পণ করেছেন বলে জানান (ডিআইজি) মো. শফিকুল ইসলাম বিপিএম।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
২৫ বার পঠিত হয়েছে