ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

বাকি সাত দিন চূড়ান্ত পরীক্ষা: ইশরাক

প্রতিনিধির নাম :

নির্বাচনের বাকি সাত দিন দলের নেতা-কর্মীদের জন্য ‘চূড়ান্ত পরীক্ষা’ বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, বাকি দিনগুলোতে মাঠে থাকতে হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। আজ শনিবার বিকেলে রায় সাহেব বাজার মোড়ে নির্বাচনী প্রচার শুরুর আগে ইশরাক হোসেন এ সব কথা বলেন। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, গত ১৩ বছর ধরে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে ত্যাগ স্বীকার করে এসেছেন, সেই ত্যাগের বিনিময়ে ফসল ঘরে তোলার সময় চলে এসেছে। তাই এখন মাঠে থাকতে হবে। প্রতীক বরাদ্দের পর আজ ১৬তম দিনের মতো জনসংযোগে নামেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। এ দিন ডিএসসিসির ৩২, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডে হাজারো নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে পাড়া মহল্লায় ভোট চেয়েছেন তিনি। আজ ইশরাকের সঙ্গে ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ২০ দলীয় জোটে নেতা মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর ও তার সমর্থকেরা। প্রচার শুরুর আগে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, ভোটের দিন যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে তারা আপনারা পালন করবেন। জনগণের ঘৃণার পাত্র হয়ে যাতে বিদায় নেবেন না, জনগণের ভালোবাসার পাত্র হয়ে যাতে বিদায় নেন এ জন্য অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। ঢাকা সিটি নির্বাচনকে ঘিরে সারা দেশে গণজাগরণ সৃষ্টি হয়েছে দাবি করে ইশরাক হোসেন বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে বারবার ধ্বংস করেছে। সব রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে। কিন্তু তারা বারবার জনগণের কাছে হার মেনেছে। ভবিষ্যতেও তারা জনগণের কাছে হার মানবে। এ জন্য পয়লা ফেব্রুয়ারি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০
২৮ বার পঠিত হয়েছে