ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

বাগেরহাটে পেট্রোল পাম্পগুলোতে অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রতিনিধির নাম :

জ্বালানি তেল বিক্রির কমিশন সাড়ে ৭ শতাংশ বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে রবিবার সকাল থেকে পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাগেরহাটের সব ফিলিং স্টেশন। এই দাবিতে সকাল থেকে বন্ধ রয়েছে জ্বালানি তেল বিক্রি। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে পেট্রোল পাম্প ও ট্যাংক লড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদ যৌথভাবে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু করছে। এই ৩ বিভাগে প্রায় দুই হাজার পেট্রোল পাম্পের পাশাপাশি ধর্মঘটের আওতায় ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে।

রবিবার সকাল থেকে বাগেরহাট শহর ও মহাসড়কের পাশের বিভিন্ন পেট্রোল পাম্প কাপড় দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। এই সুযোগে অনেক খুচরা তেল দোকানি গোপনে বেশি দামে তেল বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। আবার অনেকে পাশের জেলা পিরোজপুর ও গোপালগঞ্জ থেকে ছোট-বড় যানবাহনের জন্য তেল সংগ্রহ করছেন।

বাগেরহাটের পেট্রোল পাম্প মালিক কাজী মো. বাশার বলেন, তেল বিক্রিতে যে কমিশন দেয় তা থেকে শ্রমিকদের বেতন দিয়ে লাভ থাকে সীমিত। বিভিন্ন সময়ে এই কমিশন বৃদ্ধিসহ নানা দাবি সরকারের কাছে জানিয়ে আসছি। তবে আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। তাই ধর্মঘট শুরু করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই ধর্মঘট চলবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০১৯
১৩ বার পঠিত হয়েছে