ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার Logo পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo আমিরাত ও জাহাজে হামলা ‘অযৌক্তিক’: ইরানকে মাখোঁ Logo যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

প্রতিনিধির নাম :

আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে ব্যক্তি, চেম্বার, সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন চেম্বার ও বণিক সমিতিকে ২১ মার্চের মধ্যে তাদের প্রস্তাব ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) কাছে পাঠাতে বলেছে রাজস্ব প্রশাসন।

রবিবার এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারী মোহাম্মদ লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনবিআর সরকারের রাজস্ব আহরণ ও বাজেট প্রণয়নের রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে এনবিআর একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই সকল পর্যায়ের করদাতা, বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড এসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের নিকট থেকে বাজেট প্রস্তাবনা আহ্বান এবং তাদের সঙ্গে রাজস্ব আহরণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করে আসছে। ২০১৮-১৯ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রম অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করার জন্য এনবিআর আলাপ আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী।
এনবিআর বলছে, অর্থমন্ত্রী দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা ইতোমধ্যে শুরু করেছেন।জাতীয় রাজস্ব বোর্ডও বাজেট প্রস্তুতির কাজ শুরু করেছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮
৭ বার পঠিত হয়েছে