ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

বিএনপির একাংশের সভায় কমিটি বাতিলের দাবি

প্রতিনিধির নাম :

সাতক্ষীরা জেলা প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলা বিএনপির একটি গ্রুপের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের সংগীতা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। তবে ৩১ দফা নিয়ে আলোচনা না হলেও সভা জুড়ে বর্তমান কমিটির আহবায়কের সাংগঠনিক ব্যর্থতা ও কমিটি বাতিলের দাবিতে সোচ্চার থাকেন বক্তারা।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপি আহবায়ক সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টো প্রমুখ।

সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির মেয়াদোর্ত্তীর্ণ কমিটির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী রাজনীতির নামে অপরাজনীতি করছেন। আওয়ামী লীগের আমলে তিনি আপোষ করে চলেছেন বলে তার বিরুদ্ধে মামলা হয়নি। ত্যাগী নেতাদের বাদ দিয়ে উপজেলা গুলোতে ইচ্ছেমতো পকেট কমিটি করছেন তিনি।

বক্তারা জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জেলা আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবি জানান। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১১ ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে এড. সৈয়দ ইফতেখার আলী আহবায়ক ও আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৯টি ইউনিটের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয় চিঠিতে। তবে ৫ বছর পার হলেও গঠন হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১২ বার পঠিত হয়েছে