ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ Logo দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পেছাল Logo রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতায় সমন্বিত উদ্যোগের তাগিদ Logo অসুস্থ জীবন খান, দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা Logo উত্ত্যক্তের প্রতিবাদ করায় কিশোরীকে ছুরিকাঘাত, গ্রেফতার অভিযুক্ত Logo এলপিজির নির্ধারিত দাম বজায় রাখতে বাজার নজরদারি জোরদার হবে: তথ্য উপদেষ্টা Logo জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন তারেক রহমান Logo স্যান্ডপেপারগেট তদন্ত পুনরায় শুরুর সম্ভাবনা নাকচ ক্রিকেট অস্ট্রেলিয়ার Logo পাথর নিক্ষেপের অভিযোগ, ইসরাইলি গুলিতে ১৪ বছরের কিশোর নিহত

বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের মৃত্যুতে বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেয়ার কথা ছিল।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের মৃত্যুর কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের সময় জানিয়ে দেয়া হবে।

সোমবার রাত ১টা ২০মিটিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এমকে আনোয়ার রাজধানীর কাটাবন এলাকার এলিফেন্ট রোডে নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

মঙ্গলবার সকাল ১০টায় কাটাবন মসজিদে তার প্রথম নামাজে জানাজা শেষে লাশ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনা হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার কফিনে শ্রদ্ধা ও দুপুর ১২টায় দ্বিতীয় জানাজা হওয়ার কথা রয়েছে। এর পর বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয় জানাজা শেষে এমকে আনোয়ারের লাশ তার গ্রামের বাড়ি কুমিল্লায় নেয়া হবে। সেখানে গ্রামের বাড়িতেই চির নিদ্রায় শায়িত হবে বিশিষ্ট এই রাজনীতিবিদ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
১২৪ বার পঠিত হয়েছে