1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর হরমুজ প্রণালিতে ‘জাহাজ চলাচল বাড়াতে’ সাহায্য করবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষাখাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস নারীর ক্ষমতায়ন ও শিক্ষার সমান সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী কুমিল্লা সিটি করপোরেশনের নবাগত প্রশাসককে কুমিল্লা রাইফেলস ক্লাবের শুভেচ্ছা ও সম্মাননা কুমিল্লায় আধুনিক পার্ক ও রেইসকোর্স খালের উন্নয়ন কাজ পরিদর্শন: জেলা প্রশাসক ও সিটি প্রশাসকের দিকনির্দেশনা পারমাণবিক জ্বালানিতে স্বনির্ভরতার পথে ভারত

‘বিএনপি না এলেও দলছুট নেতারা ভোটে আসবেন’

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ৬ জুন, ২০১৮

আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা পরিবর্তনের সম্ভাবনা দেখছেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের নেতা নূরে আলম সিদ্দিকী। তিনি বলেছেন, ‘এবার একটা পরিবর্তন হওয়ার সম্ভবনা আছে। আওয়ামী লীগ একা নির্বাচনে যাবে না।’

মঙ্গলবার রাতে বেসরকারি চ্যানেল আই টেলিভিশনের টক শো ‘তৃতীয় মাত্রায়’ তিনি এসব কথা বলেন।

উপস্থাপক জিল্লুর রহমান প্রশ্ন রাখেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন কী সব দলের অংশগ্রহণেই হবে’- জবাবে নূরে আলম সিদ্দিকী বলেন, ‘আগামী নির্বাচনে শেখ হাসিনা যেভাবে আশু গ্রহণ করছেন, তিনি নির্বাচন একা হলেও করবেন।’

তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক, খালেদা জিয়ার কারামুক্তি হোক আর না হোক, কিংবা তিনি নির্বাচনে অযোগ্য প্রমাণিত হলেও আওয়ামী লীগ নির্বাচন করবে।’

ক্ষমতাসীন সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না সে নিয়ে খোদ দলটির মধ্যেই দোটানা রয়েছে। দলের কারান্তরীণ চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি না পেলে দলটি নির্বাচনে যাবে কি না তা নিয়ে নেতাকর্মীদের মধ্যেও সংশয় রয়েছে।

এমন প্রশ্নে নূরে আলম সিদ্দিকী বলেন, ‘তারা (আওয়ামী লীগ) কিছু-কিছু দলছুট নেতাকে নির্বাচনে নামাবেন। যাদের মাটির সঙ্গে জনতার সঙ্গে সম্পর্ক নেই। নির্বাচনে তাদের কিছু আসনও ছেড়ে দেওয়া হবে। এখন পর্যন্ত এমন পাঁয়তারাই করছেন তারা।’

সাম্প্রতিক সময়ে আলোচিত বিষয় মাদকবিরোধী অভিযান ও শতাধিক নিহতের ঘটনায় তিনি বলেন, ‘ইয়াবা উদ্ধারের নামে যে ক্রসফায়ার শুরু হয়েছে এটার ব্যাপারে সরকার প্রধানকে অনুরোধ করব তিনি যেন এ ব্যাপারে সতর্ক থাকেন।’

‘মাদক বা ইয়াবা দমনের নামে রাজনৈতিক প্রতিহিংসা যে চলছে না সেটা কিন্তু বলা যাবে না। এই প্রতিহিংসা শুধু যে আওয়ামী লীগ বা বিরোধী দল বিএনপির মধ্যে চলছে তা নয়। এটা স্থানীয় নেতৃত্বের মধ্যে যারা উদীয়মান, যারা সম্ভাব্য নেতৃত্বে আসতে চান তাদের মধ্যেও হচ্ছে।’

মাদক ব্যবসায় জড়িত কোনও গডফাদারকে এখনও শাস্তির আওতায় আনা হচ্ছে না অবিযোগ করে করে নূরে আলম বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে গডফাদার একজনও শাস্তির আওতায় আসেনি বলে আমি মনে করি।’

আগামীকাল ঘোষণা করতে যাওয়া বাজেটে মানুষের ভাগ্য বিবর্তনে কোনও কাজে আসবে না উল্লেখ করে নূরে আলম সিদ্দিকী বলেন, ‘যে দেশে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকেও কাউকে জবাবদিহি করে চলতে হয়, অন্যদের মন রক্ষা করে চলতে হয় সেই দেশ কত অসহায়! সেই দেশে বড় বাজেটে কী পরিবর্তন আসবে?’

জাতীয় পার্টির নির্বাচনে যাওয়া প্রসঙ্গে সঞ্চালকের এক প্রশ্নে স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদের এই নেতা বলেন, ‘গৃহপালিত বিরোধী দল এরশাদের কথার তো বিশ্বাস নেই। তিনি দিনে এক কথা রাতে আরেক কথা বলেন। তবে তিনি এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে ৭০টি আসন দাবি করছেন। তার মানে তিনি নির্বাচনে যেতে দরকষাকষি করছেন।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews