ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর Logo তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান Logo জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বিচারিক কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন বারাক ওবামা

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ডেস্ক: বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন আট বছর। গত বছর বেশ দক্ষতার সঙ্গে শেষ করেন তাঁর শাসনকালের মেয়াদ। তবে দেশের প্রতি দায়িত্ব-কর্তব্য একেবারে শেষ হয়ে যায়নি। তাই এবার বিচারিক-সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট।

রোববার বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইলিয়নস অঙ্গরাজ্যে বিচারিক কাজে অংশ নেওয়ার জন্য ওবামার কাছে প্রস্তাব করেন স্থানীয় আদালত। তাঁদের ওই প্রস্তাবে নিজের সম্মতির কথা জানান ওবামা। আগামী মাসেই ইলিয়নস কুক অঞ্চলে কাজ শুরু করবেন তিনি। যদিও এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

কুক আদালতের প্রধান বিচারক টিমথি ইভানস জানান, সমাজের একজন বাসিন্দা ও মার্কিন নাগরিক হিসেবে তিনি (ওবামা) এ দায়িত্ব পালন করবেন বলে তাঁর মুখপাত্রের মাধ্যমে পরিষ্কারভাবে জানিয়েছেন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষে একই দায়িত্ব পালন করেছেন।

বারাক ওবামা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ১২ বছর শিক্ষকতা করেছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। আইনজীবী হিসেবেও কাজ করেছেন বেশ কিছুদিন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
২০ বার পঠিত হয়েছে