ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ লাইন সম্প্রসারণে এডিবির ৩৫ কোটি ডলার ঋণ

প্রতিনিধির নাম :

বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা উন্নয়নের জন্য লাইন নির্মাণে ৩৫ কোটি মার্কিন ডলার বা প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এশিয়ান ভেভেলপম্যান্ট ব্যাংক (এডিবি)। সেই সঙ্গে অনুদানও মিলছে ৭৫ লাখ ডলার বা ৬০ কোটি টাকা। এ লক্ষ্যে একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।সোমবার রাজধানীর শেরেবাংরা নগরের এনইসি সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আযম এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।এছাড়া পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবির) মধ্যে আরও একটি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন পিজিসিবির চিফ ইঞ্জিনিয়ার প্রণব কুমার রায় এবং এডিবির মনমোহন প্রকাশ।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সাউথ-ওয়েস্ট ট্রান্সমিশন গ্রিড এক্সপানসন প্রজেক্ট বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৫৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে এডিবি দেবে ৩৫ কোটি ডলার, অ্যাডমিনিস্ট্রেটেড জাপান ফান্ড ফর দ্য জয়েন্ট ক্রেডিং ম্যাকানিজম (জেএফজেসিএম) হতে ৭০ লাখ ডলার এবং রিপাবলিক অব কোরিয়া ই-এশিয়া অ্যান্ড নলেজ পার্টনারশিপ ফান্ড (ইএকেপিএফ) থেকে ৫ লাখ ডলার ঋণ হিসেবে পাওয়া যাবে। বাকি ১৭ কোটি ৪৫ লাখ ডলার সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। আরও জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়িত হবে চারটি কম্পোনেন্টের আওতায়।

এগুলো হচ্ছে- গোপালগঞ্জে ৪০০/১৩২ কেভি সাবস্টেশন নির্মাণ, ১২৬ কিলোমিটার বরিশাল-গোপালগঞ্জ-ফরিদপুর ২৩০ কেভি সার্কিট ট্রান্সমিশন লাইন স্থাপন, ১০৪ কিলোমিটার বগুড়া-রোহানপুর ৪০০ কেভি ডাবল সার্কিট লাইন এবং বিদ্যুৎ খাতে অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়ন করা হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
১৭ বার পঠিত হয়েছে