ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে উৎসাহ দেবে পাকিস্তান Logo কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার Logo সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর : মাহদী আমিন Logo নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় জাতিসংঘের জোরালো সমর্থন চেয়েছেন উপদেষ্টা তিতুমীর Logo বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী Logo দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী Logo ভীষণ হতাশ : বিশ্বকাপ স্বপ্নভঙ্গের পর আক্ষেপ এমবাপ্পের Logo স্বাস্থ্যখাতের সংকটে অকালেই প্রাণ হারাচ্ছে কিউবার মানুষ Logo ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি মেসি Logo দিনাজপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল মাদক উদ্ধার

বিপিএল পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:    বিপিএলের চলতি আসরের প্রায় অর্ধেক শেষ। ৩৪ ম্যাচের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেছে ১৪টি ম্যাচ। একদিনের বিরতি শেষে সিলেট পর্বে বুধবার (৭ জানুয়ারি) আবার শুরু হচ্ছে প্রতিযোগিতা।এ পর্যন্ত সবচেয়ে বেশি ৬টি ম্যাচ খেলেছে সিলেট। রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস খেলেছে পাঁচটি করে ম্যাচ। আর রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ সংখ্যা চারটি করে।

বর্তমান পয়েন্ট টেবিলে স্পষ্ট আধিপত্য রংপুর রাইডার্সের। পাঁচ ম্যাচে চার জয় নিয়ে ৮ পয়েন্টের সঙ্গে তারা শীর্ষে অবস্থান করছে। নিকটতম দলের সঙ্গে তাদের ব্যবধান ২ পয়েন্ট। চট্টগ্রামের বিপক্ষে জয় দিয়ে বিপিএল শুরু করছিল রংপুর। এরপর রাজশাহীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সুপার ওভারে হেরে যায় তারা। তবে পরবর্তী ম্যাচগুলোতে সিলেট, ঢাকা ও আবারও চট্টগ্রামকে হারিয়ে জয়ের ধারায় ফিরে আসে দলটি।

৬ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি দল অবস্থান করছে টেবিলে। নেট রান রেটের কারণে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম, যাদের দুটি পরাজয়ই এসেছে রংপুরের বিপক্ষে। তিনটি করে জয় পেয়েছে সিলেট ও রাজশাহীও। টানা দুই হারের পর নোয়াখালীর বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সিলেট নেট রান রেটে এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে, রাজশাহী নেমে গেছে চারে। ঢাকার বিপক্ষে একমাত্র হার নিয়ে রাজশাহী এখন চতুর্থ অবস্থানে।

বড় প্রত্যাশা নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে ভালো সূচনা হলেও পরের তিন ম্যাচে টানা হারে তারা পিছিয়ে পড়ে। ফলে মাত্র ২ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে শাকিব খানের দল।

অন্যদিকে নবাগত নোয়াখালী এক্সপ্রেস এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। চার ম্যাচে চার হার নিয়ে তারা টেবিলের তলানিতে, নেট রান রেটও নেমে গেছে -২.১৩১ এ।ব্যক্তিগত পারফরম্যান্সে এখন পর্যন্ত চার ইনিংসে ২০৩ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক রাজশাহীর নাজমুল হোসেন শান্ত। আর ১১ উইকেট নিয়ে শীর্ষ বোলারের তালিকায় আছেন রংপুরের ফাহিম আশরাফ।

এক নজরে পয়েন্ট টেবিল

দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
রংপুর রাইডার্স ০.৭০২
চট্টগ্রাম রয়্যালস ১.১১৬
সিলেট টাইটান্স ০.৪০২
রাজশাহী ওয়ারিয়র্স ০.১৪৫
ঢাকা ক্যাপিটালস -০.৭৫৪
নোয়াখালী এক্সপ্রেস -২.১৩১

বিপিএল ২০২৬

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
৯ বার পঠিত হয়েছে