ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ১ Logo অস্তিত্বের প্রশ্নে ২৭ অক্টোবর প্রথমবার ভোট দেবেন ইসরাইলের আরব নাগরিক কাবাত Logo সৌন্দর্য ধরে রাখতে স্থানীয়দের দায়িত্ব নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo নানা সীমাবদ্ধতা কাটিয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চিকিৎসাসেবার মান Logo ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর Logo নিউজিল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে বুমরাহ-পান্ত, ওয়ানডেতে নেতৃত্বে গিল-আইয়ার Logo ৩ শিশু ও শিক্ষক নিহত; হামলাকারী সাবেক বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী Logo মুলাদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা সোহানুর রহমানের Logo ইয়ুথ লিগ ও ‘এসপোয়ার’-এ বদলে যাচ্ছে পিএসজির তারকা তৈরির কাঠামো Logo বিজিবির অভিযানে উদ্ধার কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি হস্তান্তর করা হলো জাদুঘরে

বেগম রোকেয়ার স্বপ্ন পূরণের পথে আমরা এগিয়ে চলেছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রতিনিধির নাম :

জীবন নিউজ, ঢাকা: বেগম রোকেয়া যেমন অন্ধকারের অচলায়তন ভেঙ্গে নারীদের অগ্রযাত্রার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণের পথেই আমরা এগিয়ে চলেছি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক-২০১৭ প্রদান ও আলোচনা অনুষ্ঠান হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রোকেয়া দিবস উপলক্ষে এই পদক প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধানমন্ত্রী বলেন, জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নারীদের শিক্ষার দ্বার খুলে দিয়েছেন। তার জন্যই আজ আমরা এগিয়ে যেতে পেরেছি।

তিনি বলেন, নারী পুরুষ একসঙ্গে কাজ করলেই সমাজ ও দেশ উন্নত হতে পারে। বেগম রোকেয়া আমাদের (নারীদের) জন্য নতুন দিগন্তের উন্মোচন করে দিয়েছিলেন।

২০১৭ সালের বেগম রোকেয়া পুরস্কার পেলেন মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী, শিক্ষক শোভা রাণী ত্রিপুরা, গ্রাম বিকাশ সহায়তা সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, চিকিৎসক ব্রি.জে (অব) সুরাইয়া রহমান এবং সাংবাদিক মাহফুজা খাতুন বেবী মওদুদ (মরোণত্তর)। আজ সকাল সাড়ে দশটায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পুরস্কার তাদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারী কল্যাণ সংস্থা ১৯৯১ সাল থেকে এই নামের একটি পদক প্রদান করা শুরু করে। সরকারীভাবে ১৯৯৬ সাল থেকে এই পদক প্রদান করা হয়। সর্বশেষ ২০১৬ সালে সর্বশেষ রোকেয়া পদক পেয়েছিলেন আরমা দত্ত ও অধ্যাপক নাসিমা বানু (মরণোত্তর)।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
৫০ বার পঠিত হয়েছে