ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

প্রতিনিধির নাম :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার যাত্রাপুর চাপরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, সাদ্দাম ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে।
নিহত সাদ্দাম জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বেপারীপাড়া এলাকার কাঙ্গাল মিয়ার ছেলে। এ সময় পুলিশ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শহরতলী বিরাসার গ্রামের শামছুল হকের ছেলে আকাশ মিয়া (২৫), সরাইল উপজেলার নাথপাড়া গ্রামের কাশেম মিয়ার ছেলে হৃদয় হোসেন (২৫) ও একই উপজেলার উচালিয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।

পুলিশ জানায়, পুলিশের একটি দল ডাকাত দল ধরার জন্য যাত্রাপুর এলাকার চাপাড়বাড়ি এলাকা ঘেরাও করলে ডাকাতরা পুলিশের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে ডাকাত দলের সদস্য আকাশ, হৃদয় ও আশরাফুলকে আটক করা হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামের মরদেহ পাওয়া যায়।

পুলিশের দাবি, এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
২৪ বার পঠিত হয়েছে